৬ বছরের শিশুর গুলিতে ছোট ভাই নিহত
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শনিবার ছয় বছরের এক শিশুর গুলিতে খুন হয়েছে তারই তিন বছর বয়সী ছোট ভাই। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রোববার জানিয়েছেন, দুই ভাই ‘চোর পুলিশ’ খেলতে গিয়ে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ হত্যার ঘটনায় তাদের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে শিকাগো শহরের উত্তর পশ্চিম অংশের এক বাড়িতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই সময় শিশুদের বাবা কর্মস্থলে ছিলেন। একবছর বয়সী ছেলেকে নিয়ে মা গিয়েছিলেন দোকানে কেনাকাটা করতে। বাড়িতে দুই ভাই ছিল তাদের দাদুর তত্ত্বাবধানে। তখন দুই শিশু মিলে ‘চোর পুলিশ’ খেলছিল। খেলতে খেলতে বড় ভাইটি তাদের ফ্রিজের ওপর থাকা গুলি ভরা রিভলভরটি খুঁজে পায়। এটি দিয়ে সে ছোট ভাই ইয়ান সান্তিয়াগোর মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ ইয়ান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় তাদের বাবা ২৫ বছরের মাইকেল সান্তিয়াগোকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুদের ঝুঁকির মুখে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

ভিডিও:
https://youtu.be/7dkvO5A1XbU














মন্তব্য চালু নেই