বাড়ি নাকি বিমান-বন্দর! (ছবি সহ)
জন ট্রাভোল্টা একজন সার্টিফাইড বেসরকারী পাইলট যিনি ৫টি বিমানের মালিক। ৬০ বছর বয়সী এই অভিনেতার ফ্লোরিডার বাড়িতে দুটি রানওয়ে আছে। বিমানগুলো তার বাড়ির গেটে এসে অবতরণ করে।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া টুডে’কে দেয়া একটি সাক্ষাত্কারে ট্রাভোল্টা বলেছেন, ‘আমরা এমন একটি বাড়ি তৈরির পরিকল্পনা করেছি যেখান থেকে মুহূর্তের মধ্যে বিমান বাহিরের বিশ্বে এক্সেস করতে পারবে।

গত ১১ বছর ধরে কোয়ান্টাস এবং চলচ্চিত্রের জন্য আমরা গ্লোব ট্রোট তৈরি করে চলেছি। আমি ব্যবসা এবং ব্যক্তিগত কারণে এই বাড়ির বাইরে কাজ করতে সত্যিই সক্ষম’।

ট্রাভোল্টা ২০০২ সাল থেকে ‘অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ’ এর একজন কোয়ান্টাস। অরল্যান্ডো থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে তিনি তার ব্যক্তিগত কোয়ান্টাস বোয়িং ৭০৭ রাখেন।

জন ট্রাভোল্টা তার স্ত্রী কেলি প্রেস্টনের সাথে ফ্লোরিডার এই বাড়িতে বসবাস করেন। তিনি তার বাড়ি সম্পর্কে বলেন, ‘এটা অবশ্যই কোন আধুনিক বাড়ি নয়। এই বাড়িটি অর্ধশতকের ভবনের ন্যায় তৈরি করা হয়েছে’।

বাড়িটির ডিজাইনার শেরি জেমস জানান, বাড়িটি সম্পূর্ণ ট্রাভোল্টা এর ইচ্ছানুযায়ী তৈরি করা হয়েছে। জেমস ডিজাইনার টিম এই বাড়িটি তৈরি করেন। কিন্তু তারা সকলে ট্রাভোল্টার ধারণা অনুযায়ী বাড়িটি তৈরি করেছেন।

ট্রাভোল্টার সম্পূর্ণ বাড়ি তৈরি করার জন্য দুই বছর সময় অতিবাহিত হয়। কিন্তু এর আকার চিন্তা করা ও বারবার বিভিন্ন ডিজাইন পরিবর্তন করার কারণে ৬ বছর সময় লেগে যায়। বিশাল এলাকা জুড়ে বাড়িটি তৈরি করা হয়েছে।

বাড়ির প্রধান ফটকের সামনে বিশাল এক পুল রয়েছে। বাড়ির ভেতরে বিলাসবহুল সকল ধরণের ব্যবস্থা করা হয়েছে। ছবিতে এর বিলাসিতা আপনারা দেখতে পারেন। –সূত্র: থ্রিডি ফার্স্ট এইড।














মন্তব্য চালু নেই