প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঈদ সালামী পেলেন নগদ ৫০ টাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বয়সেও তরুণ, মনেও বেশ সতেজ। তার ফেসবুক পেজ ঘুরলেই দেখা যায় তার সারল্য ভরা সব স্ট্যাটাস।
সব সময়ে হাসিখুশি থাকা এই তরুন মন্ত্রী আজ দেখা করেছিলেন তার রাজনীতি জীবনের বড়ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিলের সঙ্গে।

বড়ভাই শাকিলকে সালাম করতেই তিনি স্নেহের ছোটভাই জুনাইদ আহমেদ পলককে ঈদ সালামী দেন চকচকে একটা ৫০ টাকার নোট। প্রতিমন্ত্রী পলক সেটা আবার খুব খুশীমনে গ্রহন করে তার ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন ছবি সহ।
তিনি সেখানে লিখেছেন
“ঈদের পরবি : নগদ পঞ্চাশ টাকা!
আজ বাড়ি যাচ্ছি বড় ভাইকে সালাম করতেই নগদ সেলামি!
ধন্যবাদ শাকিল ভাইকে, সারা জীবন এই স্নেহ ভালবাসা নিয়ে থাকতে চাই।”














মন্তব্য চালু নেই