‘শুধু চুমুর জন্য পরিচিত হতে চাই না’
জয় ভানুশালি’র চুমুর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখুন
‘হেইট স্টোরি টু’ সিনেমায় সুরভিন চাওলার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে আলোচনায় আসা ছোট পর্দার চেনা মুখ জয় ভানুশালি বলেছেন, কেবলমাত্র চুমুর দৃশ্যের জন্য পরিচিত হতে চাননা তিনি।
জয় ভানুশালি বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভিন্নধর্মী সিনেমা করার। ‘হেইট স্টোরি টু’-এর পরে আমার কাছে কেবল একই ধরনের সিনেমার প্রস্তাব আসছিল, যেখানে অনেক বেশি যৌন দৃশ্য ছিল। আমি শুধু আমার চুম্বন ক্ষমতার জন্য পরিচিত হতে চাই না। আমি অভিনয়ের দিকে মনযোগ দিতে চাই।”
“আমি একই ধরনের চরিত্রে অভিনয়ে গণ্ডিবদ্ধ হয়ে যেতে চাই না। আমি তাই ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করছি। একজন অভিনেতার জন্য এরকম গণ্ডি থেকে বের হওয়া খুব কষ্টের।”
সানি লিওনির বিপরীতে জয়কে শিগগিরই দেখা যাবে ‘এক পাহেলি লিলা’ সিনেমায়। এর মধ্যেই সিনেমাটি আলোচনায় এসেছে এতে থাকা যৌন উত্তেজক দৃশ্যের কারণে। তবে জয় দাবী করেছেন এতে তিনি কোনো যৌন দৃশ্যে অভিনয় করেননি।
“এই সিনেমায় ‘হেইট স্টোরি টু’-এর মতো করে আমাকে উপস্থাপন করা হয়নি। ‘হেইট স্টোরি টু’তে আমাকে দেখানো হয়েছে একজন আবেদনময় প্রেমিক হিসেবে। কিন্তু ‘এক পাহেলি লিলা’ অন্যরকম। এখানে কারো সঙ্গেই আমার কোনো যৌন দৃশ্য নেই।”
জয় আরও বলেন, “আমি আমার অভিনয়ের জন্য পরিচিত হতে চাই। আর চাই আমার কাজের জন্য শিরোনাম হতে।”
ববি খান পরিচালিত ‘এক পাহেলি লিলা’ সিনেমায় আরও আছেন রাজনিশ ডুগ্গাল, রাহুল দেভ এবং মোহিত আহলাওয়াত।

https://www.youtube.com/watch?v=gSdqJNOfvc0
https://www.youtube.com/watch?v=FIeRt3ejfy8














মন্তব্য চালু নেই