হাইকোর্টে বিচারপতির গাড়িতে হামলা
৫ জানুয়ারির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সুপ্রিমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফরিদ আহমেদের গাড়িতে কে বা কারা হামলা চালিয়েছে। হামলায় মোস্তাফিজুর রহমান নামে ১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা যায়, আজ সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন সংলগ্ন গেটের সামনে পার্কিং করা গাড়িতে হামলা চালানো হয়।
তবে হামলার সময় ভেতরে বিচারপতি ছিলেন কিনা তা জানা যায়নি।
এদিকে ৫ জানুয়ারি উপলক্ষ্যে সুপ্রিমকোর্টে মিছিল করেছে আইনজীবীরা।
মিছিলটি মাজার গেটের দিকে গেলে পুলিশ ও আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঢিল ছুড়াছুড়ির ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।














মন্তব্য চালু নেই