প্রতিমন্ত্রী-সাংসদরা সোনার কোটপিন নিলেন না
উপহার হিসেবে দেওয়া সোনার কোটপিন গ্রহণ করলেন না ডাক তার ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদহ আহমেদ ও নাটোরের তিন সাংসদ। রোববার নাটোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রী ও ওই তিন সাংসদকে দেওয়া সংবর্ধনায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রী নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদহ আহমেদ এবং তিন সংসদ সদস্য নাটোর-৪ (গুরুদাসপুর-বাগাতিপাড়া) এর আব্দুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) এর আবুল কালাম আজাদ ও নাটোর-২ (সদর) আসনের শফিকুল ইসলামের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সমিতির মিলনায়তনে রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে এই সভার শুরুতে প্রতিমন্ত্রীসহ সকল সাংসদকে উপহার হিসেবে সমিতির মনোগ্রাম খচিত সোনার কোটপিন পরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু প্রতিমন্ত্রী ও তিন সাংসদ এই উপহার গ্রহণ করতে অসম্মতি জানান। পরে তাদের সবাই একটি করে জায়নামাজ উপহার দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আইনজীবীদের বলেন, “আমি এই আইনজীবী সমিতির একজন সদস্য। এখানকার আইনজীবীদের তথা সারাদেশের মানুষের সমর্থনে আমি ও আমরা সাংসদ নির্বাচিত হয়েছি। এটাই আমাদের বড় পাওয়া। সোনার উপহার নেওয়া আমাদের সাজে না।” তিনি সমিতির একটি নতুন ভবন ও ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠার আশ্বাস দেন। সংবর্ধনা সভায় জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, জেলা জজ জাহিদুর রহমান, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক শরিফউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্লাহ ও নাটোর জাজশিপের বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদারসহ জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য রাখেন।
অন্যরা এখন যা পড়ছেন
শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা
ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে ফিরে এলো বিএনপি
নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের
খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি
জোট গড়া আর ভাঙার ‘কারিগর’ এরশাদ
‘আগামী নির্বাচনে কারও দায়িত্ব নিতে পারব না’
ছাত্রলীগকে ওবায়দুল কাদের : হলে কেন পলিটিক্যাল রুমের দরকার হবে?
এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের
বিএনপির ‘ভিশন-২০৩০’ তামাশা
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা
বাংলাদেশে পুতুল সরকার চায় অ্যামনেস্টি : জয়
এনপিপি চেয়ারম্যান নিলু আর নেই
স্বতন্ত্র এমপিদের দলে টানছে আ.লীগ
পাচারের টাকায় কানাডায় বেগমবাজার : রিজভী














মন্তব্য চালু নেই