নববর্ষে কারাগারে পান্তা-ইলিশ খেলেন বাবর, সাঈদী, নিজামীরা
কাশিমপুর কারাগারের মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর এবং দেলাওয়ার হোসাইন সাঈদী নববর্ষের প্রথম দিন অন্য বন্দিদের সঙ্গে খেয়েছেন পান্তা-ইলিশ। খাবার পরিবেশনের আগের রাতে জামায়াতে ইসলামীর আমির নিজামী পান্তা-ইলিশ দেয়া হবে কি না, তা জানতে চেয়েছিলেন বলে এক কারা কর্মকর্তা জানিয়েছেন। সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১, ঢাকা কেন্দ্রীয় কারাগার-২, হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ খাবার দেয়া হয়। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা সাঈদী, অভিযুক্ত নিজামী এবং ১০ ট্রাক অস্ত্রমামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর রয়েছেন হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। এর জেলার জান্নাতুল ফারদিন জানান, এ কারাগারে থাকা ১ হাজার ৫৪৪জন বন্দিকে পান্তা-ইলিশসহ একই ধরনের খাবার দেয়া হয়েছে। নিজামী রোববার রাতে পান্তা-ইলিশের খবর জানতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “অন্যদিন তিনি মনমরা ও দুশ্চিন্তায় থাকলেও পহেলা বৈশাখে ইলিশ-পান্তা পেয়ে খুব খুশি হন তিনি এবং তৃপ্তি সহকারে খান।” এদিন দুপুরের খাবারের তালিকায় ভাতের সঙ্গে ছিল বেগুন ও আলুর ভর্তা এবং ডাল। রাতে পোলাও-মাংস, ডিম, পান-সুপারী দেয়া হবে বলে জানান কারা কর্মকর্তা ফারদিন। নিরাপত্তার কথা ভেবে এবার এই কারাগারে বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে কারাকর্মীদের জন্য বাইরে বৈশাখী মেলার আয়োজন করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার জাহাঙ্গীর কবির জানান, তার কারাগারের নিচে হলরুমে সকাল থেকেই শুরু হয় বন্দিদের গাওয়া বাংলা নববর্ষের গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কারাগারে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জামায়াত নেতা মীর কাসেম আলী ও এটিএম আজহার ছাড়াও গিয়াস উদ্দিন আল মামুন রয়েছেন। কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন এবং মহিলা কারাগারের সুপার জাহানারা বেগমও বন্দিদের জন্য একই রকম আয়োজনের কথা জানান। মহিলা কারাগারে রয়েছেন পুলিশ-দম্পতি খুনের মামলায় গ্রেপ্তার হওয়া তাদের সন্তান ঐশী রহমানসহ ৩৩৬ জন। তাদের মধ্যে ফাঁসির আসামি ১২ জন।
রাজনীতি Comments Off on নববর্ষে কারাগারে পান্তা-ইলিশ খেলেন বাবর, সাঈদী, নিজামীরা সংবাদটি প্রিন্ট করুন
অন্যরা এখন যা পড়ছেন
শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেয়া একজনকে ইতালি শাখার সহসভাপতি এবংবিস্তারিত
ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে ফিরে এলো বিএনপি
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ঘোষণার সংবাদ সম্মেলেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেবিস্তারিত
নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে দেশেরবিস্তারিত
খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি
বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনেবিস্তারিত
জোট গড়া আর ভাঙার ‘কারিগর’ এরশাদ
নির্বাচনে অংশ নিতে আবার জোট গঠনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তারবিস্তারিত
‘আগামী নির্বাচনে কারও দায়িত্ব নিতে পারব না’
আগামী নির্বাচনে কারও দায়িত্ব নেবেন না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত
ছাত্রলীগকে ওবায়দুল কাদের : হলে কেন পলিটিক্যাল রুমের দরকার হবে?
পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হলে ছাত্রলীগ নেতাদের কথিত ‘পলিটিক্যাল রুম’দখলের সমালোচনা করেছেন আওয়ামী লীগেরবিস্তারিত
এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের
নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠন করে ফের রাজনৈতিক সমীকরণে আসার চেষ্টা করছে সংসদের বিরোধীবিস্তারিত
বিএনপির ‘ভিশন-২০৩০’ তামাশা
বিএনপির ভিশন-২০৩০ কে তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামীবিস্তারিত
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮ রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট ঘোষণাবিস্তারিত
বাংলাদেশে পুতুল সরকার চায় অ্যামনেস্টি : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অভিযোগ করেছেন, ‘মানবাধিকার’ বিষয়কবিস্তারিত
এনপিপি চেয়ারম্যান নিলু আর নেই
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)। শনিবার রাতবিস্তারিত
স্বতন্ত্র এমপিদের দলে টানছে আ.লীগ
২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে (এমপি) দলেবিস্তারিত
পাচারের টাকায় কানাডায় বেগমবাজার : রিজভী
বাংলাদেশ থেকে টাকা পাচার করে সরকারি দলের নেতারা কানাডায় স্ত্রীদের নামে জায়গা-জমি কিনেছেন বলে অভিযোগবিস্তারিত
নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপি অনড় থাকলে সুযোগ নেবে আ.লীগ
নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি অনড় থাকলে এর সুযোগ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির এই দাবিকেবিস্তারিত














মন্তব্য চালু নেই