ঘাটাইলে দুজনের আত্মহত্যা
উপজেলায় এক গৃহবধূসহ দুজন আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার গানজানা ও হরিণাচালা গ্রামে পৃথক এ দুটি আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে মোকছেদ আলী (৫৫) বাড়ির পাশের কাঁঠাল গাছের ডালে রশি দিয়ে ফাঁস দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিন হরিণাচলা গ্রামে গৃহবধূ লিপি আক্তার (৩২) গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। লিপি আক্তার উপজেলার গানজানা গ্রামের মৃত আ. রাজ্জাকের মেয়ে।
১২ বছর আগে একই উপজেলার হরিণাচালা গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইদ্রিছ আলীর সঙ্গে লিপির বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে আছে।














মন্তব্য চালু নেই