এ’ কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে কাটাতারের বেড়া বয়ে যায়…
এ’ কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে কাটাতারের বেড়া বয়ে যায়…। পহেলা বৈশাখে দু’বাংলার হাজারো মানুষ এক হয়েছিলেন ভৌগলিক ও রাজনৈতিক বিভক্তি ভুলে, কিছু সময়ের জন্য। তবে মাঝখানে ঠিকই ছিল কাটাতারের বেড়া। সোমবার পহেলা বৈশাখে পঞ্চগড় সদরের অমরখানা সীমান্তে বসবাসকারী দু’দেশের স্বজনদের এ মিলনমেলা স্থায়ী হয় দুঘণ্টারও কিছু বেশি। সীমান্তের ৭৪৪ নম্বর মেইন পিলারের ১ থেকে ৭ নম্বর সাব পিলার পর্যন্ত এলাকায় কাঁটাতারের বেড়ার দুপাশে জড়ো হয়েছে হাজারো নারী-পুরুষ-শিশু। বেড়ার ফাঁক দিয়ে কথা বলছে স্বজনদের সঙ্গে। প্রায় সবারই হাতে ছিল কিছু না কিছু উপহার সামগ্রী। নানা ধরনের উপহার তারা কাঁটাতারের ওপর দিয়ে স্বজনদের উদ্দেশে ছুড়ে দেয়। কথা বলা, হাসিকান্না, ভাববিনিময়- এমনি টুকরো টুকরো বহু দৃশ্য মুখর করে রেখেছিল প্রায় পাঁচ কিলোমিটার এলাকা। স্থানীয়রা জানান, সকাল থেকে সাইকেল, ভ্যান, অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাসসহ নানাভাবে দুপরের লোকজন এসে ওই এলাকায় জড়ো হতে থাকে। এপারের পঞ্চগড়সহ পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু স্বজনদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা থাকে। অমরখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান জানান, সকাল থেকে দুদেশের সীমান্তে লোকজন জড়ো হতে থাকে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওপারের লোককে প্রথমে কাঁটাতারের বেড়ার কাছে আসতে না দিলেও শেষ পর্যন্ত নতি স্বীকার করে। পরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তবে, আরো বেশি সময় ধরে লোকজন সেখানে অবস্থান করছিল। প্রায় ৪০ বছর পর ছোট ভাইয়ের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের মালাদাম গ্রামের আমেনা বেগম (৭৫)। ভাই জিয়াউদ্দিন ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বড়ভিটা গ্রামের বাসিন্দা। আমেনা বেগম বলেন, “প্রথমে ভাইকে চিনতে পারিনি। পরে এক আত্মীয় তাকে চিনিয়ে দেয়। ভাইকে দেখার অনেক দিনের আশা আমার পূরণ হয়েছে।” কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে রাজগঞ্জের প্রধান পাড়ার দেলাওয়ার হোসেন (৭০) জানান, “দুই বছর পর ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তার নাতনিকেও দেখলাম। কাঁটাতার না থাকলে নাতনিকে একটু কোলে নিতাম। তবুও দেখা হওয়ার এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়।” স্থানীয়রা জানান, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর সীমান্তবর্তী এ এলাকার অনেকের আত্মীয়স্বজন ভারতীয় অংশে থেকে যায়। ১৯৭০ এর দশকেও উভয় দেশের লোকজন প্রায় বিনা বাধায় যাতায়াত করতে পারলেও ৮০’র দশকে তা থেমে যায়। পরবর্তীকালে পাসপোর্ট ও ভিসা চালু হওয়ায় আত্মীয়-স্বজনদের যোগাযোগ একেবারে কমে যায়। তাই বাংলা সালের প্রথম দিনটির জন্য তারা অপেক্ষা করেন প্রতিবছর। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “আমাদের প্রস্তুতি থাকলেও দুপারের বাঙালিদের সাক্ষাতের বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।” এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপারের স্বজনদের সাক্ষাৎ সম্পন্ন হয়েছে।
জাতীয়, আন্তর্জাতিক, পঞ্চগড়, সারাদেশ Comments Off on এ’ কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে কাটাতারের বেড়া বয়ে যায়… সংবাদটি প্রিন্ট করুন
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রভাবশালী বলে কিছু নেই, বাংলাদেশ পুলিশ কারো কথায় চলে না,বিস্তারিত
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ ও সমালোচনা করে জাতীয় মানবাধিকারবিস্তারিত
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালন নিশ্চিত করতে ওই রাতে রাজধানীতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকাবিস্তারিত
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
বোরো মৌসুমের শুরুতে দেশের চাল ব্যবসায়ীদের কাছ থেকে ধান ও চাল কিনেছে সরকার। এবার বোরোবিস্তারিত
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা চললেও ছুটিতেবিস্তারিত
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
রাজধানী ঢাকার বনানীতে রেইন ট্রি হোটেলের একটি কক্ষে অস্ত্র ঠেকিয়ে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে দায়েরবিস্তারিত
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়বিস্তারিত
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ পিস সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামে একবিস্তারিত
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবেবিস্তারিত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে ফেইসবুক লাইভে আসছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি)বিস্তারিত
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরও দেশটি থেকে আসাবিস্তারিত
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
‘ধর্ষণের মামলা করতে গিয়ে মনে হচ্ছিল আরও কয়েকবার ধর্ষিত হচ্ছি। পুলিশ বারবার একই ঘটনা (ধর্ষণের)বিস্তারিত
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীবিস্তারিত
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, তিনি কীভাবে বললেন দেশে আইনের শাসন নেই। বিচারবিস্তারিত
রিকশা চালিয়ে ছেলেকে পুলিশের এএসপি বানালেন বাবা
নান্দু সরকার। বয়স ষাট ছুঁই ছুঁই। এখনও মধ্যরাতে রিকশা চালান। এক বুক স্বপ্ন তার, সেবিস্তারিত














মন্তব্য চালু নেই