বিয়ে হয়ে গেলো সুবর্ণলতার
জিবাংলার সুবর্ণলতা সিরিয়ালটি ছিল গৃহিণী মহলে ব্যাপক জনপ্রিয়। শুধু গৃহিণী বললে ভুল হবে, সারাদিনের কাজ শেষ করে এসে অনেক পুরুষও টিভির পর্দার সামনে বসে যেত সুবর্ণলতা দেখতে।
এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। নতুন খবর হল সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার বরের নাম রাজর্ষি বন্দোপাধ্যায়। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় উচ্চপদে কর্মরত রয়েছেন। অনন্যাকে বিয়ের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ সহ টালিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী। সকলে অনন্যার সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।
উল্লেখ্য, সুবর্ণলতা সিরিয়াল ছাড়াও বেশকয়েকটি সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন অনন্যা। নিজের দক্ষ অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।














মন্তব্য চালু নেই