গণপিটুনিতে গাজীপুরে ৩ যুবক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘অটোরিকশা চোর চক্রের’ তিন সদস্যকে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্ররাব রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মোহসীন উল কাদির বলেন, “নিহত তিনজন সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের সদস্য। গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে।” এদের মধ্যে নুরুল ইসলাম (২৮) ওই গ্রামেরই বাসিন্দা। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় ও নারায়ণগঞ্জের পাগলা থানায় অটোরিকশা চুরির একাধিক মামলা রয়েছে। নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
লাশের পাশ থেকে লোহা কাটার যন্ত্র, দুটি চাকু ও একটি রেঞ্জ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহসীন বলেন, “রাতে ওই এলাকায় অটোরিকশা চুরি করতে যায় তিন জন। এলাকাবাসীরা টের পেয়ে গেলে তাদের ধাওয়া দিয়ে আটক করে এবং গণপিটুনি দেয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোহসীন।
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’














মন্তব্য চালু নেই