ঈদ বোনাসের চেক পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা
নতুন বেতন স্কেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের রোজার ঈদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ১২টি চেক (স্মারক নং-৩বি/০২হিঃ/২০১৫/৮৩৮২/৪-হিসাব, তারিখ: ২৭/০৬/২০১৬) চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ৩০ জুন পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বোনাসের টাকা তুলতে পারবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলে রোজার ঈদের উৎসব ভাতা পাবেন, রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকালে প্রস্তাব অনুমোদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখ ৮০ হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’














মন্তব্য চালু নেই