হুমায়ুন ফরীদির শেষ ধারবাহিক নাটক
নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদি অভিনীত শেষ ধারাবাহিক নাটক ‘মনসমুদ্র’ প্রচার হচ্ছে মোহনা টেলিভিশনে। প্রতি রবি ও সোমবার রাত ৯টা ১৫ মিনিট ধারবাহিকটি প্রচার হচ্ছে। ইমদাদুল হক মিলনের রচনা থেকে নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ফয়সাল।
মোহনা টিভি সূত্রে জানা গেছে, ‘মনসমুদ্র’ গুণী অভিনেতা হুমায়ুন ফরীদি অভিনীত শেষ ধারাবাহিক নাটক। তার সঙ্গে এ নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, অহনা, রুনা খান, আলভী, আবিদ রেহান, সাব্বির আহমেদ ও লীনা ফেরদৌসীসহ অনেকে।
এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি পর্ব প্রচার হয়েছে।














মন্তব্য চালু নেই