হাতিকে উত্যক্ত করে বেকায়দায় মদ্যপ (ভিডিও)
হাতিকে উত্যক্ত করে বেকায়দায় পড়েছিল এক মদ্যপ। আপাতত মৃত্যুর মুখ থেকে বেঁচে আসতে সমর্থ হয়েছে ওই মদ্যপ।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার উদাওয়ালা জাতীয় পার্কে। ওই পার্কের একটি হাতিকে মদ্যপ ব্যক্তিটি ক্রমাগত উত্যক্ত করছিল। এ সময় সেখানে উপস্থিত অন্য ব্যক্তিরা মদ্যপ ব্যক্তিকে হাতিটিকে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলে। কারণ, দিন কয়েক আগে একই কারণে অন্য একজনকে মেরে ফেলে ছিল হাতিটি। কিন্তু কারো কথা না শুনে ওই মদ্যপ হাতিটিকে উত্যক্ত করতেই থাকে।
এক পর্যায়ে হাতিটি বিরক্ত হয়ে ওই মদ্যপের ওপর হামলা চালায়। পায়ের তলায় ফেলে পিষতে থাকে মদ্যপকে। যদিও কোনও রকমে হাতিটির পায়ের তলা থেকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে মদ্যপ ব্যক্তিটিকে। এ যাত্রায় সে প্রাণে বেঁচে গেলেও তার আহতের পরিমাণ যথেষ্ট গুরুতর।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sSthtqhgYDw














মন্তব্য চালু নেই