যেভাবে নেইমারকে হারালেন মেসি (ভিডিও)
একটি ব্যতিক্রমী প্রতিযোগিতায় নেইমারকে হারালেন লিওনেল মেসি। বার্সেলোনায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির একটি অনুষ্ঠানে বল নিয়ন্ত্রণের লড়াইয়ে নামেন বিশ্বের অন্যতম সেরা এ দুই ফুটবলার।
বিশেষ এই প্রতিযোগিতায় দুটি বল দেওয়া হয় মেসি ও নেইমারকে। এক মিনিটের যত বেশি সময় ধরে সম্ভব পা দিয়ে স্পর্শ করে বিশেষ বলটি রিচার্জ করতে বলা হয় দুজনকে।
প্রতিযোগিতার শুরুতে এগিয়ে যান নেইমার। কিন্তু খানিক পরেই ছন্দপতন। সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। শেষ পর্যন্ত বল নিয়ন্ত্রণের লড়াইয়ে জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। নেইমারের স্কোর ৯৮৯। আর মেসির নামে পাশে যোগ হয় ১০০৪।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=I2vrCUFAaSo














মন্তব্য চালু নেই