মেয়ের চিত্রকর্ম কিনলেন আমির খান
প্রথমবারের মত চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের বড় মেয়ে ইরা খান। আর নিজের মেয়ের একটি চিত্রকর্ম কিনতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত স্বয়ং আমির খান।
জানা গেছে, সম্প্রতি প্রথমবারের মত নিজের আকা চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করেছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের গর্ভে জন্ম নেয়া মেয়ে ইরা। ছবির কাজে দূরে থাকলেও অনেক কষ্টসাধ্য করে নিজের মেয়ের একটি চিত্রকর্ম কিনলেন আমির। আর এই খবর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করেন। চিত্রকর্মটির একটি ছবি পোস্ট করে আমির খান লিখেন, ‘আমার মেয়ে ইরার প্রথম আর্ট এক্সিবিশন, এবং সেখান থেকে আমি আমার পছন্দের একটি চিত্রকর্ম কিনতে পেরেছি। চিত্রকর্মটির নাম ‘দ্য টাইগার নেস্ট’।’
বর্তমান সময়ে ‘দঙ্গল’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন আমির খান। মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি এখন গ্রামে অবস্থান করছেন।

উল্লেখ্য, বর্তমান স্ত্রী কিরন রাওকে বিয়ে করার আগে আমির খান রীনা দত্তকে বিয়ে করেছিলেন। আর প্রথম স্ত্রী রীনার সন্তানই ইরা। ইরা ছাড়াও জুনায়েদ নামের এক ছেলেও রয়েছে আমিরের আগের ঘরে। অন্যদিকে বর্তমান স্ত্রী কিরন রাওয়ের ঘরে আজাদ রাও খান নামের একমাত্র ছেলে সন্তান।














মন্তব্য চালু নেই