বিসিবি অনুমতি দিলে আইপিএল খেলতে যাব: মুস্তাফিজ
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। এই আসরের জন্য টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
আইপিএল শুরুর আগে মুস্তাফিজুর রহমান বলেছেন, আমি আইপিএল খেলতে যাব যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে অনুমতি দেয়।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আইপিএল ও কাউন্টি ক্রিকেটে আমাদের দেশের সুনাম রক্ষা করতে পারি।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচ খেলে নিয়েছেন ৯টি উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই তিনি নিয়েছিলেন ৫ উইকেট।














মন্তব্য চালু নেই