খালের পানি নামতেই ভাসল ১৫টি পচা-গলা দেহ, কঙ্কাল!
দুর্গন্ধটা বেরচ্ছিল কয়েকদিন ধরেই। কিন্তু কোথা থেকে আসছে গন্ধটা, বোঝা যাচ্ছিল না। রবিবার যখন সেই গন্ধের রহস্য উদ্ঘাটন হতেই চোখ কপালে এলাকাবাসীর। বিস্মিত পুলিশও। খালের পানিতে ভেসে রয়েছে গলা পচা দেহ। একটি দুটি নয়, ১১টি দেহ ও ৪টি কঙ্কার উদ্ধার হল ভারতের হরিয়ানার জিন্দে ভাকরা খালে।
নরওয়ানা ও গরহি এলাকায় ভাকরা খালে মোট ১১টি দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে তিনটি পচা-গলা দেহ ও ৪টি কঙ্কাল উদ্ধার হয়েছে গরহি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কয়েকজন এলাকাবাসী খবর দেয়, খালের পানিস্তর নামায় ৮টি দেহ ভেসে উঠেছে। এরপরই শুরু হয় তল্লাশি।
তল্লাশি আরও চালাতে গিয়ে উদ্ধার হতে শুরু করে আরও দেহ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১টি দেহ ও ৪টি কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, আরও দেহ থাকতে পারে। দেহগুলি এতই পচেছে যে শনাক্ত করা যাচ্ছে না। আপাতত সেগুলিকে রাখা হয়েছে নরওয়ানার সরকারি হাসপাতালের মর্গে। প্রসঙ্গত, ভাকরা খাল হরিয়ানা থেকে ঢুকেছে পাঞ্জাবে।














মন্তব্য চালু নেই