সারাদেশ
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

সারাদেশে মঙ্গলবার দিনব্যাপী বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহে ৩ জন, সিরাজগঞ্জে ১, সুনামগঞ্জে ১, ঝিনাইদহে ২, মুন্সিগঞ্জের ১, হবিগঞ্জে ১, গাইবান্ধায় ১, চুয়াডাঙ্গায় ২ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন করে মারা গিয়েছেন। ময়মনসিংহ ময়মনসিংহ শহরের জিলা স্কুল মাঠে মঙ্গলবার দুপুরে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে মাহমুদুল হাসান তামিম নামে নবম শ্রেণির এক ছাত্র মারা গেছে। এছাড়াও ধোবাউড়া উপজেলায় সকালে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রর সহপাঠী তাহা জানায়, স্কুল বন্ধ থাকায় দুপুরে মাঠে খেলতে আসে মাহমুদুল হাসান তামিমসহ সহপাঠী ও কয়েকজন বন্ধু। দুপুরে হালকা বৃষ্টির মধ্যে খেলছিল সবাই। বেলা ২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে তামিমেরবিস্তারিত
মৌলভীবাজারে উপজেলার কর্মকর্তা-কর্মচারিবৃন্দের প্রতিবাদ সমাবেশ

উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের অফিসারদের বেতন বিলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের স্বাক্ষরের প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ করেছে জেলার ৭টি উপজেলার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাববিস্তারিত
কলারোয়ায় নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক, শিক্ষা কর্মসূচি পেইস’র আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে কর্মশালায়বিস্তারিত
নর্দান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর আবু নসর সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত

আওয়ার নিউজ বিডি ডটকমের সম্পাদক আরিফ মাহমুদের পিতা নর্দান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর আবু নসর সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিস্তারিত
- পূর্বের সংবাদ
- 1
- …
- 502
- 503
- 504
- 505
- 506
- 507
- 508
- …
- 1,055
- পরের সংবাদ





























