সারাদেশ
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

সারাদেশে মঙ্গলবার দিনব্যাপী বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহে ৩ জন, সিরাজগঞ্জে ১, সুনামগঞ্জে ১, ঝিনাইদহে ২, মুন্সিগঞ্জের ১, হবিগঞ্জে ১, গাইবান্ধায় ১, চুয়াডাঙ্গায় ২ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন করে মারা গিয়েছেন। ময়মনসিংহ ময়মনসিংহ শহরের জিলা স্কুল মাঠে মঙ্গলবার দুপুরে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে মাহমুদুল হাসান তামিম নামে নবম শ্রেণির এক ছাত্র মারা গেছে। এছাড়াও ধোবাউড়া উপজেলায় সকালে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রর সহপাঠী তাহা জানায়, স্কুল বন্ধ থাকায় দুপুরে মাঠে খেলতে আসে মাহমুদুল হাসান তামিমসহ সহপাঠী ও কয়েকজন বন্ধু। দুপুরে হালকা বৃষ্টির মধ্যে খেলছিল সবাই। বেলা ২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে তামিমেরবিস্তারিত
জীবননগরের নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তর

শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জীবননগর পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তরবিস্তারিত
কলারোয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই ও মারপিটের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই ও মারপিটের ব্যাপক অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি বলে অভিযোগবিস্তারিত
কিশোরগঞ্জে স্কুল পর্যায়ে নিউট্রিশন ও হাইজিন প্রোমোশন ক্যাম্পেইন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্পের আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নিউট্রিশন ও হাইজিন প্রোমোশন বিষয়ক ক্যাম্পেইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীরবিস্তারিত
- পূর্বের সংবাদ
- 1
- …
- 429
- 430
- 431
- 432
- 433
- 434
- 435
- …
- 1,055
- পরের সংবাদ



























