সারাদেশ
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

সারাদেশে মঙ্গলবার দিনব্যাপী বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহে ৩ জন, সিরাজগঞ্জে ১, সুনামগঞ্জে ১, ঝিনাইদহে ২, মুন্সিগঞ্জের ১, হবিগঞ্জে ১, গাইবান্ধায় ১, চুয়াডাঙ্গায় ২ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন করে মারা গিয়েছেন। ময়মনসিংহ ময়মনসিংহ শহরের জিলা স্কুল মাঠে মঙ্গলবার দুপুরে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে মাহমুদুল হাসান তামিম নামে নবম শ্রেণির এক ছাত্র মারা গেছে। এছাড়াও ধোবাউড়া উপজেলায় সকালে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রর সহপাঠী তাহা জানায়, স্কুল বন্ধ থাকায় দুপুরে মাঠে খেলতে আসে মাহমুদুল হাসান তামিমসহ সহপাঠী ও কয়েকজন বন্ধু। দুপুরে হালকা বৃষ্টির মধ্যে খেলছিল সবাই। বেলা ২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে তামিমেরবিস্তারিত
চুয়াডাঙ্গা ৪ ইউপিতে আ’লীগের ২ ও আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত
পেকুয়ায় বিচ্ছিন্ন ঘটনায় ভোট গ্রহন সম্পন্ন
বিএনপি-৩, আ.লীগ- ২, স্বতন্ত্র-২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

মোঃ আমান উল্লাহ, কক্সবাজার থেকে: কক্সবাজারের পেকুয়া উপজেলার ০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়জয়কার হয়েছে। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ গোলা-গুলির মধ্যদিয়ে এ নির্বাচন শেষ হয়। এই নির্বাচনে বিএনপি-৩, আ.লীগ- ২, স্বতন্ত্র-২জনবিস্তারিত
প্রায় ৫০ হাজার মানুষের বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের চিরিরবন্দর-খানসামা উপজেলার ১০ টি গ্রামের প্রায় ৫০হাজার লোকের দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রীজের। চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব-উত্তরবিস্তারিত
ভোলার চরফ্যাশনে বিএনপি’র প্রার্থী সালাহ উদ্দিনের নির্বাচন বর্জন

চরফ্যাশন, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের (ধানের শীষ প্রতীক) চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিন ভোট বর্জন করেছেন। তিনি জানান,নৌকা প্রতিকের এজেন্ট ও প্রিজাইডিং অফিসারসহ ভোটারদের কাছ থেকে ব্যালটবিস্তারিত
- পূর্বের সংবাদ
- 1
- …
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- …
- 1,055
- পরের সংবাদ



























