এ কেমন ব্যক্তি যাকে প্রেমিকা খুঁজে দিলে ৮ লাখ টাকার পুরস্কার! (ভিডিও)
প্রেম সম্পর্ক হয়েছে অনেক মেয়ের সাথেই। প্রেমিকার হাতে হাত রেখে অজানা কোথাও হারিয়ে গেছেন অনেকবার। চাঁদনি রাতে পাশাপাশি বসে খোশগল্পে মশগুল হয়ে স্বপ্ন দেখেছেন কতকিছুর।
যৌবনে পদার্পণকালে একজন তরুণের এমন চাওয়া পাওয়া থাকতেই পারে। একজন মেয়ের ভালোবাসা ঘিরে তার জীবনে বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। এমনই একটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিক।
তিনি অনেক মেয়ের সঙ্গে সঙ্গ দিয়েছেন কিন্তু ভাগ্য বদলায়নি। স্বপ্ন, স্বপ্ন থেকেই গেছে। অপেক্ষা করতে করতে শেষপ্রান্তে এসে তার মস্তিষ্কে জাগে নতুন পরিকল্পনা। প্রেমিকা খুঁজে দেয়ার বিনিময়ে ঘোষণা দিলেন পুরস্কারের। একেবারে নগদ ১০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় পৌনে আট লাখ টাকার পুরস্কার!

ঘোষণা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী রেন লু ইউ। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি।
জানা গেছে, গত দশ মাসে ৩০ জন মেয়ের সঙ্গে ডেট করেছেন তিনি। তবে এর সবগুলোই ব্যর্থ হয়েছে। কোনো মেয়েই মনমতো হয়নি তার। শেষে পরিস্থিতি থেকে উত্তরণে ইউ একটি ওয়েবসাইট খুলেন।
ওয়েবসাইটটিতে পুরস্কারের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘ফাইন্ড মি এ গার্লফ্রেন্ড অ্যান্ড আই উইল প্যে ইউ টেন থাউজেন্ড ডলারস’ (আমাকে একজন প্রেমিকা খুঁজে দাও, আমি তোমাকে ১০ হাজার ডলার পুরস্কার দেব)।

ভিডিও:
https://youtu.be/mRiYrFw6Jf0














মন্তব্য চালু নেই