আত্রাইয়ে জমি জমা নিয়ে সংঘর্যে নিহত-১
নওগাঁর আত্রাইয়ে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রেজাউন নবী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রেজাউল নবী পৈশাওতা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
শনিবার বিকেল ৩ টায় উপজেলা পৈশাওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালেকুর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে নিহতের মেয়ে রোজী আকতার বাদি হয়ে ৫ জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে রেজাউন নবীর সঙ্গে চাচাতো ভাই সালেকুলের বিরোধ চলে আসছিল। বিকেলে রেজাউন নবী ওই জমিতে খড়ের পালা দিতে গেলে সালেকুল তাতে বাধা দেয়। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সালেকুলের লোকজনের মারপিটে ঘটনাস্থলেই রেজাউন নবী মারা যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাক মর্গে পাঠানো হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে সালেকুলকে আটক করা হয়।
এ বিষয়ে নিহতের মেয়ে রোজী আকতার বাদি হয়ে ৫ জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।














মন্তব্য চালু নেই