মাগুরায় কওমী মাদরাসা ছাত্রদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মাগুরা জেলা শাখা গণসচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধনে মাগুরা জেলার কওমী মাদরাসার প্রায় দুই হাজার ছাত্র-শিক্ষক অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন . সহ-সভাপতি শাহ সাইফুলাহ ও সাধারণ সম্পাদক কাজী জাবের মুহসিন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় এবং জঙ্গীবাদ প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তাছাড়া বক্তারা আরো বলেন ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না।














মন্তব্য চালু নেই