‘রিজার্ভ চুরিতে দায়ী সুইফট’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী। এমনটিই বলেছেন সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বলেছেন, সুইফট আরটিজিএফের সঙ্গে সংযোগ দেওয়ার ফলে এটি ঘটেছে। সুইফট নিজেই তাদের সার্ভার ২৪ ঘণ্টা চালু রাখার ব্যবস্থা করেছিল। এতে এই অর্থ চুরি হয়ে গেছে।
রোববার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. ফরাসউদ্দিন এ কথা বলেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এ কথা বলেন।
ড. ফরাসউদ্দিন বলেন, দুটি দেশের হ্যাকাররা রিজার্ভ চুরির জন্য বিশেষ একটি ম্যালওয়্যার তৈরি করে। এর মাধ্যমে এই অর্থ চুরি করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করেনি। কারণ ৩৫টি অর্ডারের মধ্যে পাঁচটি অর্ডার কার্যকর করা হয়। এ পেমেন্টে দিবে কি না, তা জানতে বাংলাদেশ ব্যাংকে বার্তা প্রেরণ করে ফেডরেল ব্যাংক। অথচ ফিরতি মেসেজ না পেয়েই পেমেন্ট কার্যকর করা হয়। তাই তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অসতর্কতা, অসাবধানতা, অজ্ঞতা ও দায়িত্বহীনতা ছিল বলে উল্লেখ করেন ফরাসউদ্দিন।














মন্তব্য চালু নেই