যুক্তরাষ্ট্রে ফখরুদ্দীনের সাথে একান্তে বৈঠক অর্থমন্ত্রী মুহিতের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, স্থানীয় সময় রবিবার সকালে ওয়াশিংটন ডিসির সিটি সেন্টারে অবস্থিত ওয়েস্টিন ওয়াশিংটন হোটেলে অর্থমন্ত্রীর স্যুইটে এ বৈঠক হয়। আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকের সময় তাদের পাশে আর কেউ ছিলেন না। সিদ্দিকুর রহমান বলেন, বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে অর্থমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে যান ফখরুদ্দীন। ঠিক তখনই মন্ত্রীর কক্ষে ঢোকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। “সে সময় ফখরুদ্দীনের সঙ্গে দেখা হলেও আওয়ামী লীগের কারোরই তার সঙ্গে কোনো কথা হয়নি, এমনকি হাই-হ্যালোর সুযোগও ঘটেনি।” ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে ছাত্র-শিক্ষকদের ওপর দমন-পীড়ন ও গ্রেপ্তার-নির্যাতনের ঘটনায় ফখরুদ্দীন আহমেদ ও সে সময়কার সেনাপ্রধান মইন উ আহমেদকে বিচারের মুখোমুখি না করায় সরকারের মন্ত্রীসহ বিভিন্ন মহলে অসন্তোষ রয়েছে। সম্প্রতি এ নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ২০০৭ সালের অগাস্টে ছাত্র বিক্ষোভের কারণ অনুসন্ধানে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ছিলেন মেনন, যে কমিটি ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রতিবেদন দেয়। ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ফখরুদ্দীন ও মইন উ আহমেদসহ ছয়জনকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।
২০০৯ সালের ৬ জানুয়ারি আ’লীগ সরকার গঠনের পর থেকেই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের পটোম্যাক সিটিতে পরিবার নিয়ে বাস করছেন ফখরুদ্দীন। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন তিনি। মইন উ আহমেদও যুক্তরাষ্ট্রে বাস করছেন। ওয়াশিংটন মেট্রো এলাকায় পেশাজীবী প্রবাসীদের একটি অংশের সঙ্গে ফখরুদ্দীনের উঠা-বসা থাকলেও বাংলাদেশি কমিউনিটির কোনো অনুষ্ঠানে তাকে কখনোই দেখা যায় না।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন দিনব্যাপী বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হিসেবে ওয়াশিংটন আসেন অর্থমন্ত্রী। ওই সম্মেলনের শেষদিন ছিল রোববার। এদিন সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক Comments Off on যুক্তরাষ্ট্রে ফখরুদ্দীনের সাথে একান্তে বৈঠক অর্থমন্ত্রী মুহিতের সংবাদটি প্রিন্ট করুন
অন্যরা এখন যা পড়ছেন
শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেয়া একজনকে ইতালি শাখার সহসভাপতি এবংবিস্তারিত
ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে ফিরে এলো বিএনপি
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ঘোষণার সংবাদ সম্মেলেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেবিস্তারিত
নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে দেশেরবিস্তারিত
খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি
বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনেবিস্তারিত
জোট গড়া আর ভাঙার ‘কারিগর’ এরশাদ
নির্বাচনে অংশ নিতে আবার জোট গঠনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তারবিস্তারিত
‘আগামী নির্বাচনে কারও দায়িত্ব নিতে পারব না’
আগামী নির্বাচনে কারও দায়িত্ব নেবেন না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত
ছাত্রলীগকে ওবায়দুল কাদের : হলে কেন পলিটিক্যাল রুমের দরকার হবে?
পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হলে ছাত্রলীগ নেতাদের কথিত ‘পলিটিক্যাল রুম’দখলের সমালোচনা করেছেন আওয়ামী লীগেরবিস্তারিত
এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের
নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠন করে ফের রাজনৈতিক সমীকরণে আসার চেষ্টা করছে সংসদের বিরোধীবিস্তারিত
বিএনপির ‘ভিশন-২০৩০’ তামাশা
বিএনপির ভিশন-২০৩০ কে তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামীবিস্তারিত
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮ রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট ঘোষণাবিস্তারিত
বাংলাদেশে পুতুল সরকার চায় অ্যামনেস্টি : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অভিযোগ করেছেন, ‘মানবাধিকার’ বিষয়কবিস্তারিত
এনপিপি চেয়ারম্যান নিলু আর নেই
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)। শনিবার রাতবিস্তারিত
স্বতন্ত্র এমপিদের দলে টানছে আ.লীগ
২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে (এমপি) দলেবিস্তারিত
পাচারের টাকায় কানাডায় বেগমবাজার : রিজভী
বাংলাদেশ থেকে টাকা পাচার করে সরকারি দলের নেতারা কানাডায় স্ত্রীদের নামে জায়গা-জমি কিনেছেন বলে অভিযোগবিস্তারিত
নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপি অনড় থাকলে সুযোগ নেবে আ.লীগ
নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি অনড় থাকলে এর সুযোগ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির এই দাবিকেবিস্তারিত














মন্তব্য চালু নেই