বালিয়াকান্দিতে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানীর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন
অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানী অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড রাজবাড়ীর বালিয়াকান্দি শাখার উদ্যোগে সোমবার সকালে দরিদ্র শীতার্ত জনগোষ্টির মাঝে শীতবস্ত্র বিতরন করেছে।
বালিয়াকান্দি শহরের চম্পা সুপার মার্কেটের (২য় তলা) অফিসে আনুষ্ঠানিক ভাবে ৩০জন দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, শাখা ব্যবস্থাপক আক্তারী পারভীন হ্যাপী, সহকারী ক্রেডিট অফিসার মোঃ নাসির উদ্দিন, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক সোহেল রানা।














মন্তব্য চালু নেই